২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে জমি বিরোধে মারধরের অভিযোগ

spot_img

মোঃ আব্দুল হান্নান :

বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল খালেক (৩৮) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে শাজাহানপুর থানায় অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের হাসপাতালের উত্তর পাশে ক্রয়সূত্রে পাওয়া ৪ শতক জমিতে গত ২৫ মে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন আব্দুল খালেক। অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজ শুরুর পর থেকেই বিবাদীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে নির্মাণকাজ চলাকালে বিবাদীরা দলবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে খালেককে গালিগালাজ করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে খালেকের স্ত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এছাড়া ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়া এবং খালেকের বোনকে মারধরের অভিযোগও করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ। তিনি বলেন, ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা হয়েছিল এবং আদালত সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন। বর্তমানে উচ্ছেদ সংক্রান্ত মামলাও চলমান রয়েছে। তার দাবি, আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষ জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। নির্মাণকাজে বাধা দিলে উল্টো বহিরাগত লোকজন এনে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক বলেও দাবি করেন তিনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ