১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে যুক্তির লড়াই, শাজাহানপুরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

spot_img

দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র আয়োজনে বগুড়ার শাজাহানপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড  বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

১৭ ও ১৮ জুন দু’দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। ফাইনাল রাউন্ডে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজকে হারিয়ে বগুড়া ক্যাণ্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বগুড়া ক্যাণ্ট: পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রণির শিক্ষার্থী এম. এম রুবায়েত।
এর আগে প্রথম দিনে প্রতিযোগিতার ১ম রাউন্ডে বিজয়ী হয়ে সেমি ফাইনালে অংশ নেয় বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ক্যান্ট:বোর্ড হাই স্কুল, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ এবং বড়পাথার উচ্চ বিদ্যালয়। সেমি ফাইনালে বিজয়ী হওয়ার পর ২য় দিনে বগুড়া ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ এবং মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো : তাইফুর রহমান। উপজেলা দুপ্রক’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তালেব বাদল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, দুদক জেলা কার্যালয় বগুড়ার উপসহকারি পরিচালক সাজ্জাদ হোসেন। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন। আরও উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আব্দুল হালিম দুদু, সদস্য সাদেকুর রহমান, নিলুফা ইয়াসমিন, ফাতেমা খাতুন, আইরিন পারভীন প্রমুখ।

১ম, সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় সমূহ ছিল যথাক্রমে “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির মূল কারণ”, ” দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য”, প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”। বিতর্কের এক পর্যায়ে উঠে আসে বহুর সমালোচিত এস আলম এবং সালমান এফ. রহমানের বিষয়। বিতার্কিকরা বলেন, অভাবের কারণে নয়, বরং সীমাহীন লোভ আর পারিবারিক শিক্ষার অভাব তাদেরকে জাতির কাছে ঘৃনিত ও সমালোচিত করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ