২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাবার সঙ্গে অভিমান করে বগুড়ায় কলেজছাত্রের আত্মহত্যা

spot_img

বগুড়ার ধুনটে বাবার সঙ্গে অভিমান করে ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে গ্যাস ট্যাবলেট সেবন করেন সোহান খান (২২) নামের এক কলেজছাত্র।  পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সোহান ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।News

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার দুপুরে সোহান গ্যাস ট্যাবলেট সেবন করেন। এর আগে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। পরে বাড়ির অদূরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

প্রথমে সোহানকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

বুধবার সকাল আটটার দিকে সোহানের দাফন সম্পন্ন হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ