১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় তিন শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় এটি দায়ের করেন।

এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীকালে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন চাঁদনী বাজারকে জানান, “মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ