৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ফোরকান পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা রিজভী

spot_img

নিজস্ব প্রতিবেদক : বিগত স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে নিহত, বগুড়ার শাজাহানপুরে খোট্টা পাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলীর বাড়িতে তার পরিবারের খোঁজখবর নিতে ও সান্তনা দিতে আজ সোমবার দুপুরে তার বাড়ী যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি শোকাহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তাও প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির  সভাপতি ও পৌরমেয়র রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী সালাম , বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র  সভাপতি এনামুল হক শাহিন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন হারেছ, খোট্রাপাড়া ইউনিয়ন বিনপির সভাপরি মতিউর রহমান, সাঃ সম্পাদক আবুল বাশার, প্রমুখ।
এ সময় রিজভী শোকাহত পরিবারকে সান্তনা দেন এবং ভবিষ্যতে ফোরকানের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ