১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যশোর সাবেক ছাত্রলীগের সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

spot_img

যশোর প্রতিনিধি:আসিকুজ্জামান

যশোর সাবেক ছাত্রলীগের সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এর আগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি আদালতে মেসার্স নদী বাংলা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। এরপর আদালতের নির্দেশে রোববার রাতে মামলাটি কোতয়ালী থানায় রেকর্ড করা হয়েছে।

ওই মামলার অপর আসামিরা হলেন শেখহাটি মুক্তিযোদ্ধা সড়কের এস এম সিরাজুল ইসলামের ছেলে বর্তমানে উপশহর বাবলাতলার বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান কবির, পুরাতন কসবা পাওয়ার হাউজ পাড়ার খোদাবক্স বিশ্বাসের ছেলে আব্দুল হামিদ, পুলিশ লাইন্স এলাকার নুর আলম ও আব্দুল হাই ওরফে শাহাবুদ্দীন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন জানান, আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ