২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট এর উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন

spot_img

সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট এর উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন।

মোঃ জাহিরুল ইসলাম,রিপোর্টার ঠাকুরগাঁও ডিস্ট্রিক

গত ১৪ই মার্চ বৃহস্পতিবার ৩য় রমজানে পালিত হলো প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্তর্গত ৬ নং ভানোর এর ২ নং ওয়ার্ডের সকল গণ মানুষের একটি অরাজনৈতিক সংগঠন সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট এর উদ্যোগে ইফতার মাহফিল। এতে উপস্থিত ছিলেন প্রায় অধ্য শতাধিক সাধারণ মানুষ ও ফান্ডের সদস্যগণ। এতে আরো উপস্থিত ছিলেন ফান্ডের সূরা সদস্য ও পরামর্শদাতাগন। উক্ত ইফতার মাহফিলে সভাপতি ও সেক্রেটারি বক্তব্যের পাশাপাশি ফান্টের প্রধান পরামর্শক ধনির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জবায়দুর রহমান স্যার বক্তব্য দেন। তিনি বক্তব্যের মাঝে বলেন যে এই সময়ে এরকম একটি আয়োজন সকলের মাঝে উপহার দেওয়ার জন্য সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট এর সকল কর্মীগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ইফতার মাহফিলের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন জনাব জবায়দুর রহমান স্যার। উক্ত ইফতার মাহফিলে যুবসমাজ আজ মাদকাসক্তি,মোবাইল ফোন, টিভি সিনেমা থেকে বিরত, অশ্লীল গান-বাজনা থেকে বিরত, নিজের চরিত্রকে হেফাজত ও যৌবনকে ভালো মকাজে অতিবাহিত করার পরামর্শ দেন।আরো আলোচনা করেন যে,কিভাবে ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের কর্তব্য এবং বাবা মায়ের প্রতি ছেলে মেয়ের কর্তব্য, সন্তানকে দ্বীনের শিক্ষা ইত্যাদি বিষয় উক্ত মতবিনিময় সভা আলোচনা করেন। সকলের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট আরো বৃহৎ উদ্যোগ নেবে বলে সমাজ কল্যাণ ট্রাস্ট ফান্ড এর সভাপতির কাছে আশা ব্যক্ত করেন এবং সকলের একান্ত সহযোগিতা কামনা করেন। সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্ট এর চেয়ারম্যান ও সভাপতি জনাব মমিনুর ইসলাম জানান যে, ২০২০ সালে ১লা এপ্রিল ঠিক করোনা মহামারীর মাঝামাঝি সময়ে মানুষ যখন আতঙ্কিত বোধ করত সেই সময় সকলের সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয় এই সমাজ কল্যাণ ট্রাস্ট ফান্ড। তিনি আরো জানান যে,দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতা, শীতের সময় শীত বস্ত্র ও দুই ঈদে হতদরিদ্র সদর মানুষের মাঝে ঈদ সামগ্রী প্রদান করে থাকি আমরা। তিনি আমাদের জানান যে, আগামীতে আরো বড় বড় উদ্যোগ নেবে আমরা এই বিষয়ে সকলে মিলে আলোচনা করেছি। তিনি গণমাধ্যমকেও পাশে থাকার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ