২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মেহেরপুরে ১টাকা লাভে দ্রব্য সামগ্রী বিক্রি

spot_img

মেহেরপুরে ১টাকা লাভে দ্রব্য সামগ্রী বিক্রি

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে এক টাকা লাভে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করেছে সুবিদপুর ৮ নং ওয়ার্ডের যুবসমাজ। পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিদপুর গ্রামের এই যুবকদের মহৎ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

সরেজমিনে দেখা গিয়েছে, সুবিদপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৪২ টাকা প্যাকেট মুড়ি, ৩৮ টাকা প্যাকেট লবণ, ১০৬ টাকা কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি আলু, ১০২ টাকা কেজি ছোলা, ১৬০ টাকা লিটার সয়াবিন তেল, ৪০ টাকা প্যাকেট সেমাই,১৩৫ টাকা কেজি চিনি, ১৯০ টাকা কেজি খেজুর, ৩৮ টাকা কেজি আটা, এবং ৫০ টাকা কেজি পেঁয়াজ কিনতে ভিড় জমিয়েছে।

পবিত্র রমজান মাস জুড়ে তরুন উদ্যোক্তাদের এই প্যাকেজ অব্যাহত থাকবে। ঈদের আগের দিন এক মাসের লভ্যাংশ দিয়ে এলাকার গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী কিনে বন্টন করা হবে।

সুবিদপুর ৮ নং ওয়ার্ড যুব সম্প্রদায়ের রাহিদুজ্জামান, রাজিব আদনান, গালিব হোসেন, মুকিবুর, আশিক, রুবেল সহ এলাকার উদ্যমি যুবকরা জানান,সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং ইফতারির পর রাত দশটা পর্যন্ত এখানে এ সকল পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া ক্রেতাদের সুবিধার্থে আশেপাশের গ্রামের চারটি উপকেন্দ্র একই দাম এ সকল পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার দুপুরের দিকে এক টাকা লাভে পণ্য বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ,কৃষি বিবরণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এ দুই কর্মকর্তা স্থানীয় যুবকদের এই কর্মকান্ডের ভুওষী প্রশংসা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ