২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ গ্রেফতার ২

spot_img

বগুড়া সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৮টি ধারালো অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার (২৮ এপ্রিল ) দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার সান্তা গ্রামের নজরুল ইসলামের ছেলে রানা বাবু (২৩) ও একই গ্রামের ছষ্টার ছেলে বাঁধন বিজয় (১৮)

বগুড়া সদর থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে।

পরে তাদেরকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে হ্যাচারীর ঘরের ভিতর ককসিটের বক্স’র মধ্যে রানা বাবুর দেখানো ও নিজ হাতে বে’র করে দেওয়া একটি বড় ধারালো হাসুয়া,
২টি বড় ধারালো ছোড়া, ৪টি চাপাতি উদ্ধার ও জব্দ এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ