৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউএনও’র সাথে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

spot_img

বগুড়া শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানান জামায়াতের নেতৃবৃন্দ।

এসময় ইউএনও মহোদয়কে অবগত তারা আরো বলেন, উপজেলা ব্যাপী বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তায় মাঠ পর্যায়ে কাজ করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দুষ্কৃতকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য জামায়াত ইসলাম সবাইকে সতর্ক করছে। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াত সর্বদা প্রস্তুত আছে।

উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মুহসিয়া তাবাসসুম উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ