২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা

spot_img

দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার সেনাবাহিনীর দ্বায়িত্বপ্রাপ্ত ওয়াঃ অফিঃ কালাম,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, বাংলাদেশ জামায়েত ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রটারি শহিদুল ইসলাম,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিনিধি সাকিল,মেহেদী,হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র প্রমুখ।
এছাড়াও বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যম কর্মী,জাতীয়তাবাদী ছাত্রদল,ইসলামী ছাত্রশিবিরের,উপজেলার বিভিন্ন বাজারের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র-ছাত্রী শিক্ষকবৃন্দ।

উপজেলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র জানালেন, উপজেলার কোথাও কোন সংখ্যা লঘু পরিবার নির্যাতিত হন নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে।

এসময় দ্বায়িত্বরত সেনা অফিসার কালাম জানান,কোথাও কোন বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা,লুটপাট সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। কোন বিশৃংখলার খবর পেলে তাৎক্ষনিক সেনা ক্যাম্পকে অবহিত করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, আমরা চাই সকলের সহযোগিতায় দেশে একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক, রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতি হলে এটা আবার আমাদেরকেই গড়তে হবে, অতএব এ বিষয়টি সবার মাথায় রাখতে হবে।সবশেষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ