২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

বড় জয় দিয়ে লিগ শুরু করলো পিএসজি

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শুক্রবার দিবাগত রাতে লে হাভেরকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করলো পিএসজি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই লিড পায় পিএসজি। ৩ মিনিটে কাং-ইনের গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এরপর পিএসজি বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) গোল শোধ দেয় লে হাভের। এরপর পিএসজি আক্রমণের ধার বাড়াতে থাকে। শেষের ছয় মিনিটে প্রতিপক্ষে জালে তিনবার বল জড়ান তারা। ৮৫ ও ৮৬ মিনিটে দেম্বেলে ও বারকোলা গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। আর খেলার শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান (৪-১) বাড়ান কোলো মুয়ানি।

মাঠে বল দখল ও আক্রমণ সব দিক দিয়েই এগিয়ে ছিল পিএসজি। তারা ৭৭ শতাংশ বল দখলে রেখে ১৫ টি শট নিয়েছে, লক্ষ্যে ছিল পাঁচটি। অন্যদিকে লে হাভের শট নিয়েছে পাঁচটি। তারমধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুইটি।

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ