২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের

spot_img

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রাজিল। ব্রাজিল আশা করছে, এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরো মজবুত করবে।

সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান। যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে।

সংবাদমাধ্যম রয়টাসের খবরে জানা গেছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে সোমবার এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। চুক্তি সাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম ৩ কোটি ২০ লাখ ডলার। স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরো বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি।

ব্রাজিল ২০১০ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে। শুক্রবার লাতিন আমেরিকার মেরকোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে।

অন্য মেরকোসুর সদস্যরা একই পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির নেতৃত্বে আর্জেন্টিনার ডানপন্থী সরকার এটি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে না। উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি।

ব্রাসিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন, এটি ফিলিস্তিনে শান্তি সমর্থনের কার্যকর উপায়।

রাষ্ট্রদূত আরো বলেছেন, তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে তা মাত্র ৩২ মিলিয়ন ডলার রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ