২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

এবার মানুষের কামড়ে সাপের মৃত্যু!

spot_img

রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন এক ব্যক্তি। পেশায় তিনি রেলকর্মী। এ সময় হঠাৎ এক সাপ তাকে কামড় দেয়। কী করবেন তা বুঝতে না পেরে আক্রমণকারী সাপকেই পাল্টা দু’বার কামড়ে দেন ওই ব্যক্তি। জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলকর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর  জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সন্তোষ লোহার। ৩৫ বছর বয়সী সন্তোষ বিহারের নওয়াদার রাজৌলির একজন রেল কর্মচারী এবং তিনি রাজৌলির ঘন জঙ্গলে রেললাইন স্থাপনকারী একটি দলের অংশ।

সংবাদমাধ্যম বলছে, গত মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর ঘুমানোর সময় তাকে একটি সাপ কামড় দেয়। এত রাতে জঙ্গলের মধ্যে সাপের কামড় খেয়ে কী করবেন বুঝতে না পেরে সাপটিকেই ধরে দু’বার কামড় দেন সন্তোষ। তার মাথায় তখন একটি জিনিসই ঘুরছিল। আর সেটি হলো- তার এলাকায় স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে কামড় দেওয়া সাপকে পাল্টা কামড় দিলে বিষের ক্ষতিকর প্রভাবকে উল্টে দেওয়া সম্ভব। অলৌকিকভাবে, লোহার এই অগ্নিপরীক্ষায় বেঁচে যান।

পরে সহকর্মীরা তাকে দ্রুত রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে দ্রুত চিকিৎসা সেবা দেন। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই চিকিৎসায় সাড়া দেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরদিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলকর্মীকে।

ডা. সিনহাও নিশ্চিত করেছেন, লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও, বাঁচেনি সাপটি। মানুষের কামড় খেয়ে মৃত্যু হয়েছে তার।

এই ঘটনাটি সাপের কামড়কে কেন্দ্র করে ওই অঞ্চলে প্রচলিত লোককাহিনীর ওপরেই জোর দেয়। রেলকর্মী সন্তোষ লোহারের ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ