
সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়ায় ৪০ দিন তাকবিরুল্লার সহিত নামাজ পড়ে যুবকেরা পেলো বাইসাইকেল, মোবাইল ও জায়নামাজ। উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী গ্রামের জামে মসজিদে প্রথম রমজান থেকে যুবকদের নিয়ে তাকবিরুল্লার সহিত ৪০ দিন নামাজ পড়া প্রতিযোগিতা হয়। এ অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ প্রতিযোগিতার আয়োজন করেন গাড়লগাঁতী “জয়নাল আবেদীন-ফাতেমা” হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা মো: নায়েব আলী। প্রথম পুরস্কার হিসেবে ১ টি বাইসাইকেল, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ২ টি মোবাইল সেট ও বাকি সবাকে জায়নামাজ দেওয়া হয়।
আয়োজক মো: নায়ে আলী বলেন, যুবকদের নামাজের দিকে অগ্রসর করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত এই ৪০ দিন তাকবিরুল্লার সহিত নামাজ পড়ার পুরস্কার দিবেন পরম করুণাময় আল্লাহ তায়ালা। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র মসজিদের ইমাম মো: ফরিদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: সাহেব আলী, সদস্য আবুল হোসেন, ক্যাশিয়ার মো: মোমতাজ হোসেন, শাহজাহান আলী, আক্কাস আলীসহ গ্রামবাসী।




