২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

প্রেমিকার পাতা ফাঁদে অপহরণ প্রেমিক,আটক ৫

spot_img

 প্রেমিকার পাতা ফাদে অপহরণ প্রেমিক,আটক ৫

গাজীপুর থেকে ফয়সাল ভূইয়া :গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর মাঝুখান ও ৪২ নং পদ হারবাইদ এলাকায় প্রেমিকার পাতা ফাদে পরে অপহরণ ও মুক্তিপন আদায়ের ঘটনায় ৫ জন কে আটক করেছে পূবাইল থানা পুলিশ, প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ,

অভিযোগ সুত্রে জানা গেছে রাহেদুল ইসলাম লায়ন (৩১) ও শাহীন হাসান অন্তত (২৭) নামে দুই যুবকের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শারমিন সুমাইয়া (১৯) ও তাকিয়া খানম (১৯) এর সাথে,পরিচয়ের এক পর্যায়ে শারমিন রাহেদুল কে পূবাইলের মাঝুখান এলাকায় দেখা করতে বলে, সেই কথার সুত্র ধরে ১ লা মে সন্ধ্যায় শারমিনের সাথে দেখা করতে আসে রাহেদুল , এ সময় শারমিন রাহেদুল কে পদ হারবাইদ এলাকায় ৫ যুবকের কাছে হস্তান্তর করে কৌশলে পালিয়ে যায় , একই ভাবে, ২৭ এপ্রিল সন্ধ্যায় তাকিয়া খানের সাথে দেখা করতে এসে অপহরণ এর শিকার হয় শাহীন হাসান অন্তত নামে যুবক।

অপহরণের পর দুই যুবকের বাসায় ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ও শারিরীক ভাবে নির্যাতন শুরু করে, এক পর্যায়ে ভিকটিমের দুই পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংক এর মাধ্যমে কে ৮৭ হাজার টাকা ভিকটিমের কাছে থাকা মোবাইল ফোন ও পেনড্রাইভ রেখে দিয়ে পদহারবাইদ এলাকার মনিরের দোকানের কাছে ফেলে দিয়ে আসে অপহরণকারিরা।

পরে গত ১৩ ই মে গোপন সংবাদ এর ভিত্তিতে পূবাইলের মাঝুখান এলাকা থেকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে মনজুরুল ইসলাম হিমেল (২৬), মোঃ রানা (২৫), মোঃ মারুফ (২২), শামীম (৩০), রুবায়েত (২৫) কে আটক করে পূবাইল থানা পুলিশ , পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামীদের বিরুদ্ধে ০৩ টি নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ