৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে ঝড়সহ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

spot_img

নাটোরের চারটি উপজেলার বেশকিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়ে।

এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১৫ মিনিট ছিল বলে জানা গেছে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়। তবে শিলাবৃষ্টিতে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশকিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ