২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে ঘরে ব’ন্দি করে রেখেছিল তার সন্তানরা

spot_img

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মাকে তিনমাস যাবৎ ঘরে বন্দি করে রেখেছিল তার সন্তানরা।

খবর পেয়ে শুক্রবার (১৬ই আগস্ট) সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এ সময় তার ৮ সন্তানকে আটক করা হয়।

জাহানারা বেগমের ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই কাণ্ড করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার ও তার ৮ সন্তানকে আটক করে। এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার গণমাধ্যমকে জানান, সম্পত্তির জন্য জাহানারা বেগমকে তিনমাস বন্দি করে রাখা হয়েছিল। পাশাপাশি তাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া ও হত্যার হুমকি দিয়ে আসছিল। পরে ভুল বুঝতে পারায় এবং জাহানারা বেগমের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ