২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

জমি লিখে না দেওয়ায় বাবার কবরে শুয়ে পড়লেন ছেলে!

spot_img

বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে বাধা দেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহ দাফন করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) সদর উপজেলার চাপড়া ইউনিয়নের জাদুরহাট বাটুলটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, মৃত্যুর আগে বাবা মজিবুর রহমান তিন ছেলেকে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায়, বাবার মরদেহ দাফনে বাধা দেয় এক ছেলে নওশাদ আলী। বাবার খোড়া কবরে শুয়ে থাকেন তিনি।

তারা জানান, মুজিবুর রহমানের দুই স্ত্রী। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ ও ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি। প্রথম স্ত্রীর তিন ছেলে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিকভাবে দেওয়া হয় তিন শতাংশ জমি। কিন্তু মৃত্যুর আগে এই তিন ছেলেকে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায়, বাবার মরদেহ আটকে রেখে কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী।

বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুল ইসলাম বলেন, ছেলেকে জমি লিখে না দেওয়ায় বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ঘটনায় এলাকায় বইছে সমালোচনার ঝড়। দুপুরে পুলিশের হস্তক্ষেপে দাফনকাজ সম্পন্ন হয় বলেও জানান ইউপি সদস্য।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ