
ফ্যাসিস্টদের দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ার শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ এর বিশেষ অভিযানে গতমঙ্গলবার দিবাগত রাত দইটা থেকে চারটা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ৬ জনকে আটক করা হয়েছে। আসামিদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চোপীনগর ইউনিয়নের জয়ন্তীবাড়ি গ্রামের মোঃ হাফিজার রহমানের ছেলে মোঃ মেহেদুল ইসলাম মেহেদী (৪১), মৃত ইমান আলী প্রাং এর ছেলে মোঃ আবু জাফর (৪২), বড়পাথার গ্রামের মোঃ আঃ হালিম প্রাং এর ছেলে মোঃ জাহিদুর রহমান (৪৭), শাহনগর গ্রামের মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাই এর ছেলে মোঃ শাহাবুল ইসলাম (৪৫)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।




