১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবু ত্বহা আদনানের ’অন্ধকার জীবন’ নিয়ে অভিযোগ স্ত্রীর

spot_img

রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনার ঝড়।

পোস্টে তিনি অভিযোগ করেন, আদনান তার কলেজজীবনের এক পরিচিত এয়ার হোস্টেস জেরিন জেবিনের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। সাবিকুন নাহার দাবি করেন, তারা নিয়মিত চ্যাট, ফোনে কথা বলা এবং লং ড্রাইভে যাওয়া সহ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

অভিযোগে তিনি আরও বলেন, আদনানের পরিচালিত অনলাইন কোর্সগুলোতে নারী-পুরুষের অবাধ মেলামেশা ঘটে, যা তাকে মানসিকভাবে অস্থির করেছে। এই কারণেই তিনি কিছু অনলাইন ক্লাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই পোস্টের কিছু ঘণ্টা পরই আদনান নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানান, তার মোবাইল ফোন চুরি হয়েছে। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ