১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন 

spot_img

কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ।

এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  আলোচনা সভায় মিলিত হয়।

এসময় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বুলু, কচুয়া বাজার বনিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গাজী,বিশিষ্ট ব্যাবসায়ী বিমল দত্ত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ ও ব্যাবসায়ী বৃন্দ সহ প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি পায়। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছরের ১৫ মার্চ দেশে উদযাপিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ