২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ওলামা দলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখা’র সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য আজিজুল হক, সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ সহ ওলামা দলের জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সাবেক আহবায়ক ডেন্টিস্ট মাওলানা ফজলুল হক এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইউনুছ সরকার।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ