১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাবতলীতে লতিফ হত্যার রহস্য উদঘাটন স্কীমের দখল নিতেই সেচ মালিক লতিফকে খুন

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে সেচ মালিক আব্দুল লতিফ আকন্দ
(৬৫) হত্যার মূলহোতা পার্থ সিংহ (২৮) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত পার্থ সিংহ উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা ভাল্লুকমারী গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। স্কীমের দখল নিতেই কোদাল দিয়ে কুপিয়ে লতিফকে খুন করা হয়। লতিফের হত্যাকারী পার্থ সিংহ নিজেই পুলিশের কাছে প্রাথমিকভাবে এই স্বীকারোক্তি দিয়েছেন।

উল্লেখ্য, গাবতলীর মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে সেচ মালিক আব্দুল লতিফ আকন্দের বাড়ী হতে ২ কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। স্কীমের জমিতে পানি দেয়ার জন্য প্রতিদিন
রাতে তিনি ওই মেশিনঘরে ঘুমাতেন। ২৮ মার্চ রাতে তিনি প্রতিদিনের ন্যায় মেশিনঘরে ঘুমাতে যান। পরদিন সকালে বৃদ্ধ লতিফের ক্ষতবিক্ষত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই রিপন ৩০ মার্চ সন্ধ্যায়  লতিফ হত্যার মূলহোতা পার্থ সিংহকে জামালপুর হতে গ্রেফতার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুুপার (গাবতলী) হুমায়ন কবির ও থানার ওসি রাকিব হোসেন বলেন, লতিফ হত্যার মূল আসামী পার্থ সিংহ ওই স্কীমের দখল নেয়ার জন্যই এই হত্যার ঘটনা ঘটায়। হত্যার পর পার্থ তার নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। ফোনটি পাঁচমাইল এলাকার এক কিশোর কুড়িয়ে পায়। পুলিশ ওই মোবাইল ফোনের সূত্র ধরেই সরকারি চাকুরীজীবি (পিডিপি) পার্থ সিংহকে জামালপুর হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত পার্থকে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য গতকাল আদালতে পাঠানো হয়েছে

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ