২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চৌধুরীগাঁও তা’লিমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

spot_img

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সজীব হোসেন
উৎসব মুখর পরিবেশে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন চৌধুরীগাঁও তা’লিমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চৌধুরীগাঁও বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সহকারি প্রধান মাওঃ মুফতি হাজী মোবারক করিম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রতিযোগতায় দৌড়,চকলেট দৌড়,মনোযোগ পরীক্ষা,দড়ি খেলা,চেয়ার সেটিং,মার্বেল খেলা,বস্তা দৌড় সহনবিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক,আলহাজ্ব আব্দুল মতিন খাঁনের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগত বক্তরা বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।
এবং প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ