২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জে শামীমসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

spot_img

তুর্য দাস, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

জামালগঞ্জে গেল চার আগস্ট ছাত্র-জনতার উপর হামলা, মারধর ও হাসপাতালে চিকিৎসা নিতে বাধা প্রদান করার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামাসহ ৬৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকালে এই মামলা হয় এবং সোমবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ আদালতে নথি পাঠান। বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শহিদুল ইসলাম এই মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদেও সদ্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করীম শামীমকে মামলায় প্রধান আসামী করা হয়েছে।
মামলার অন্য আসামীরা হলেন- রেজাউল করীম শামীমের ভাইও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, শামীমের ছেলে রেজোয়ান মাহমুদ বাবু, পারভেজের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম, নয়া হালট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুজ জহির, আব্দুজ জহিরের ছেলে রাহাত, জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফেকুল মাহমুদপুর গ্রামের মিসবাহ উদ্দিন, উত্তর কামলাবাজ গ্রামের লাল মাহমুদের ছেলে মিছির আলী, ছাদির মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, হোসেন আলীর ছেলে খুরর্শিদ আলী, পলক গ্রামের বশির মিয়ার ছেলে আবুল হোসেন, লম্বাবাঁক গ্রামের মৃত করম আলী তালুকদারের ছেলে মোবারক আলী তালুকদার, মোবারক আলীর ছেলে মাসুক তালুকদার, ইমরান আলী তালুকদার, মৃত জাফর মিয়ার ছেলে রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৃত মুসলিমমিয়ার ছেলে নাজমুল হোসেন।
মামলার বাদী নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট জামালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদে যাওয়ার পথে উপজেলা পশু হাসপাতালের সামনে মিছিলে রামদা, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা হয়। পরে আহতরা হাসপাতাল ছেড়ে পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বাদীহয়ে ১৬ জনের নাম উল্লেখকরে ৬৬ জনকে আসামীকরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। সোমবার সুনামগঞ্জের আদালতে নথি পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ