২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনট সোনালী বানিজ্যিক সমবায় সমিতির উদ্যোগে ৫০ দরিদ্র পরিবারে শীতবস্ত্র বিতরণ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ধুনট সোনালী বানিজ্যিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শীতার্ত ও হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ধুনট সোনালী নিউ মার্কেটে অবস্থিত সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সমিতির সভাপতি অঘোর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাজু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সমিতির সহসভাপতি আব্দুল হাকিম, নির্বাহী কমিটির সদস্য হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন মনির, হুমায়ুন কবির রাজা, ফরিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মনিরুজ্জামান জুয়েল ও অভিরাম সরকার।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ