১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটার অভিযোগ, অবরুদ্ধ কৃষক পরিবার

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধান কাটতে বাধা দেওয়ায় কৃষক ও তাঁর পরিবারের সদস্যদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক লুৎফর রহমান বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালনগর গ্রামের কৃষক লুৎফর রহমানের সঙ্গে প্রতিবেশী আব্দুল গনী, আব্দুল ওহাব, মজিদ ও হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমির পাকা ধান আব্দুল গনী ও তাঁর লোকজন কেটে নেন। এ সময় লুৎফর রহমান বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
কৃষক লুৎফর রহমান অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে আব্দুল গনী, হাবিবুর রহমানসহ প্রতিপক্ষের লোকজন বাইরের লোক ভাড়া করে এনে তাঁর দুই বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে গেছেন। এতে বাধা দেওয়ায় তাঁকে ও পরিবারের সদস্যদের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। পাশাপাশি বাড়ির বাইরে বের হলে মারধরের হুমকিও দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ওই জমিতে তাঁরাই ধান রোপণ করেছেন। ধান পাকার পর তাঁরাই কেটে নিয়েছেন। লুৎফর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তাঁরা কাউকে অবরুদ্ধ করেননি। থানায় করা অভিযোগটি মিথ্যা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ