১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আমতলা চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমতলা চারমাথা মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ