৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের শপথ

spot_img

আজ বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ রাষ্ট্রপতি যে স্বপ্ন দেখেছিলেন,যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়িত করা।দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা।একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নতুন স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি যে কাজ করছেন,সেই বাংলাদেশকে গড়ে তুলতে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। শপথ নিয়েছি যেকোনো বাঁধা আসুক,সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা,মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশকে গড়তে কাজ করে যাবো।তিনি আরো বলেন, আজ ২০২৪ এ যে স্বাধীনতা অর্জন করেছি তার জন্য ১৫টি বছর বিএনপি লড়াই সংগ্রাম করেছে। ৭’শ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে, ২ হাজারের বেশি কর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। এবং গণতান্ত্রিক সংগ্রামের জন্য ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ