২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় আদালত চত্বর থেকে পলাতক আসামি গ্রেপ্তার

spot_img

বগুড়ায় জেলা জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

পুলিশ জানান, কোর্ট চত্ত্বর থেকে পলাতক আসামিকে আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে৷

উল্লেখ্য, ২০ মে মোটরসাইকেল চুরির মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরের দিন রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ গাড়ীতে ৫ জন আসামী নিয়ে আদালতে পৌছে। গাড়ি থেকে আসামিদের নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে করতে অভিযান শুরু করে পুলিশের একাধিক৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ