২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

spot_img

“উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক সেমিনার। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক সম্পদে সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার বিশাল জনসংখ্যা। বিজ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ