১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

spot_img
বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (১৩জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঝটিকা বিক্ষোভ মিছিল করেন তারা। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মুহুর্তের মধ্যে এটি ভাইরালও হয়। পাশাপাশি এনিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য নেই তাদের কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সাংসদ আলহাজ¦ হাবিবর রহমানের পুত্র ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের সরকারে নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীপুর ইউনয়নের ইটালী নামক স্থানে মহাসড়কে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-পেস্টুন নিয়ে অংশগ্রহনকারী নেতাকর্মীরা নানা শ্লোগান দেন। এরমধ্যে উল্লেখযোগ্য শ্লোগান ছিল “এই মুহুর্তে দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ তাদের ইটালী বাজার নাম স্থানে এসে ব্যানার-পেস্টুন বের করে ঝটিকা মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা পুনরায় অটোরিকশা যোগে শেরপুর শহরের দিকে চলে যান বলে জানান তারা।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিক্ষোভ মিছিলের কোনো তথ্য তাদের কাছে নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ি অপরাধীদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ