২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় প্রেমের টানে ঘর ছাড়ার পর মহাসড়কে মিললো গোলাপীর লা’শ

spot_img

বগুড়ার শেরপুরে প্রেমের টানে ঘর ছাড়ার পর নিখোঁজ হওয়া দুই সন্তানের মা গোলাপী বেগমের (২৮) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭নভেম্বর) সকালে শাহজাহানপুর ও শেরপুর উপজেলার সীমান্ত এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ফারহানা ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোলাপী বেগম শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, টাউন কলোনী এলাকার বিবাহিত যুবক ইমন হোসেনের প্রেমে পড়েন গোলাপী। পরে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। পরিবার গোলাপীকে ফিরিয়ে আনার কিছুদিন পর আবারও দু’জন পালিয়ে যায়। এ ঘটনায় গোলাপীর বাবা শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয়রা জানান, দুই মাস আগে গোলাপী ও ইমন ফারহানা ফিলিং স্টেশনের সামনে একটি ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি ইমনের প্রথম স্ত্রীর সঙ্গে গোলাপীর বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো।

গোলাপীর চাচা জিয়াউল হক অভিযোগ করে বলেন, ইমন প্রায়ই গোলাপীকে মারধর করতো। ধারণা করা হচ্ছে, নির্যাতনের জেরে এ ঘটনা ঘটেছে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, ঘটনাটি আপাতত অস্বাভাবিক মৃত্যু (ইউডি) হিসেবে রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ