১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বাঁচতে চায় সাফিকুল, অসহায় মায়ের চোখে শুধু কান্না

spot_img

বাঁচতে চায় সাফিকুল। বয়স খুব বেশি নয়, অথচ এই অল্প বয়সেই জীবন তার সামনে দাঁড় করিয়েছে কঠিন এক বাস্তবতা। বগুড়ার শাজাহানপুর উপজেলা-এর মানিকদিপা খোলাবন্ধবালা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মোঃ সাফিকুল ইসলামের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এখন প্রতিটি মুহূর্ত যেন তার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ এই রোগ। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বিশেষায়িত কিডনি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু চিকিৎসার ব্যয় শুনে যেন ভেঙে পড়েছে পরিবারটি। দিন এনে দিন খাওয়া এই অসহায় পরিবারের পক্ষে লাখ লাখ টাকার চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সাফিকুল শুধু একজন রোগী নন, তিনি একটি পরিবারের শেষ আশ্রয়। ছোটবেলাতেই বাবাকে হারানো এতিম এই তরুণকে ঘিরেই পরিবারের স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার অন্ধকারে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি ইতোমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে। চোখের সামনে সন্তানের কষ্ট দেখে অসহায় স্বজনদের আহাজারি যেন পাথর হৃদয়ও গলিয়ে দেয়।

এমন অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে সাফিকুলের পরিবার। সবার সামান্য সহায়তাই পারে একটি তরতাজা প্রাণকে নতুন জীবন ফিরিয়ে দিতে। পারে একটি অসহায় পরিবারের মুখে আবারও হাসি ফুটাতে।
সাফিকুলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে নিচের বিকাশ নম্বরটি দেওয়া হয়েছে।📌 বিকাশ (ব্যক্তিগত): 01779113513

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ