২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাগেরহাটে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ কর্মসূচি

spot_img

 

বাগেরহাট প্রতিনিধি:
‘গাছ লাগাই বেশি বেশি, পরিবেশটা কে সুস্থ রাখি’—এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, বাগেরহাট জেলা শাখা।

মঙ্গলবার (৩ জুন) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার পরিচালক মো. সাব্বির হাসান। বিশেষ অতিথি ছিলেন অর্থ সম্পাদক মো. পাহিম ফয়সাল। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বন্যা ও ভূমিক্ষয় প্রতিরোধ, এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

কর্মসূচিতে শিশুদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং তাদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে সবাই মিলে বিভিন্ন স্থানে গাছ রোপণ করেন।

আয়োজকরা জানান, ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ তৈরি করতে কাজ করে যাচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ