২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাধা পেরিয়ে এগিয়ে যাবে স্কাউটরা

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

স্কাউটিং বিশ্বব্যাপী একটি জনপ্রিয় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। স্কাউটিং করলে কীভাবে বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়, সেই মনোবল তৈরি লক্ষ্যে বাতিঘর মুক্ত স্কাউট দল কর্মশালা করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি হাসনরাজা মিলনায়নের সামনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বাতিঘর মুক্ত স্কাউট দলের সিনিয়র স্কাউটার তাহের আলী বলেন,‘স্কাউট করলে ভালো কাজের প্রশিক্ষণ পাওয়া যায়। অনেক কিছুই নতুন শিখছি, যা পরবর্তী জীবনে কাজে লাগবে।’ একজন স্কাউট প্রকৃতি সম্পর্কে ধারণা পাবে। আর ‘জীবনে সফলতা অর্জন করতে হলে অনেক বাধা ও প্রতিকূলতা আসবে। কিন্তু বাধা পেয়ে থেমে গেলে চলবে না। এগিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে। সামাজিক শান্তির মাধ্যমে কীভাবে ভালো থাকা যায়।

এসময় উপস্থিত ছিলেন বাতিঘর মুক্ত স্কাউট দলের সিনিয়র স্কাউটার এস.এ তাহের আলী, ইমতিয়াজ আহমেদ তন্ময়, পূর্ব চৌধুরী, মাহজারুল আল আলামিন, মিফতাউজ জামান চৌধুরী, অনিক, সামছুল ইসলাম, সালমান ইসলাম, রবিন মিয়া, রাউহিদুল রাহমান রুহিত, হাসনা আক্তার, ধনজয়ী মন্ডল বৃষ্টি, আজগর, মুরাদ, প্রত্যাশা, পদ্যুতি এবং বাতিঘর মুক্ত স্কাউট দলের অন্যান সদস্যরা।

অনুষ্টান শেষে বন্যায় যে সকল স্কাউটের শিক্ষার্থীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তাদের সংবর্ধনা ও ক্রেশ প্রধান করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ