১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা জেলা কমিটি নিয়ে বিতর্ক, মুরাদনগর শিক্ষার্থীদের প্রতিবাদ

spot_img

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভুয়া ছাত্র সমন্বয়ক কমিটি গঠন নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টায় ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে অবস্থিত শহিদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই কর্মসূচিতে বক্তৃতা দেন কুমিল্লা জেলা সদস্য নাহিদুল নাঈম, সিয়াম খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান ও শাহপরান, শ্রীকাইল সরকারি কলেজের শিক্ষার্থী এনামুল হক, বদিউল আলম কলেজের শিক্ষার্থী আবদুর রহমান উজ্জ্বল, মেহেদি হাসান, সাইফুল ইসলাম শান্ত সহ আরও অনেকেই।

বক্তারা বলেন,মুরাদনগরের ছাত্রসমাজ কোনো ধরনের বৈষম্য বা স্বজনপ্রীতি মেনে নেবে না। বর্তমান কমিটি ন্যায্যতার ভিত্তিতে গঠিত হয়নি এবং এতে মুরাদনগরের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মুরাদনগর থেকে প্রত্যাখ্যান করছি।

তারা মনে করেন , বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য লড়াই হয়েছে। কিন্তু আজ এই কমিটি ব্যক্তিগত স্বার্থে গঠিত হয়েছে, যা তাদের সেই সংগ্রামের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। যারা এই বৈষম্যকে টিকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে মুরাদনগরের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হুছাইনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, মুরাদনগরের ছাত্রসমাজ বৈষম্য ও স্বজনপ্রীতি মেনে নেবে না এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ