২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভালুকায় মহানবী (সা.) নিয়ে কটূক্তি, তৈহিদী জনতার হাতে যুবক নিহত

spot_img

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিক মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতার মারধরে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। তিনি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ