২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ডজন মামলার আসামি গ্রেফতার।

spot_img

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ডজন মামলার আসামি গ্রেফতার।

মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) নামের ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাব এর ছেলে।

সােমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটিদল তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান। র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহবের ছেলে শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ