৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর গোহাইল স্কুলে এডহক কমিটিতে সভাপতি আলিম, সদস্য মতিন

spot_img

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। অবশেষে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা ও শাজাহানপুর ছাত্রদলের প্রতিষ্ঠা কমিটির সদস্য মো. আব্দুল আলিম।

রোববার (২৬ এপ্রিল) রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুবুর হাসান স্বাক্ষরিত এক স্মারকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বিগত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান মতিন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন রাহেদুল ইসলাম।
এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন মুকুল সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ