২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন ইউএনও

spot_img

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে আনুষ্ঠানিকভাবে ভবনের লে-আউট কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও এবিএম মনির, আমরুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী শিক্ষক অমল কুমার সাহা, আশুতোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভূমি অফিস ভবন নির্মিত হলে ইউনিয়নের জনগণ ভূমি সংক্রান্ত সেবা সহজে ও দ্রুততার সঙ্গে পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

তারা আরও বলেন, ঐতিহ্যবাহী ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে নতুন ভবন নির্মাণের মাধ্যমে ভূমি সেবায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ