১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে রানীরহাট বন্দরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ শা অক্টোবর ) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জাফর আলমগীর, শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা।
এ সময় আশেকপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদারসহ কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ