
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বন্দরে গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালি, নগদ অর্থ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১২টায় গৃহ নির্মাণ শ্রমিক উপ পরিষদের সাধারণ সম্পাদক আবু সাইদ মোল্লা এর আমন্ত্রণে মাঝিড়া বন্দরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিরা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি নজরুল ইসলাম পাতু। প্রধান পৃষ্টপোষক হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—শাজাহানপুর উপজেলা বিএনপিরর সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, শাহজাহানপুর ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজী নূরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




