
বগুড়ার শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এনামুল হক, কনসালট্যান্ট (সার্জারি) ডা. বেলাল উদ্দিন, কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল রানা, আরএমও ডা. আবিদা সুলতানা, সহকারী প্রধান মো. সাইফুল ইসলামসহ অন্যান্য মেডিক্যাল কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




