২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে প্রতিবন্ধী যুবক অপহরণ ও নির্যাতন, ইজিবাইক ভাঙচুর

spot_img

বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে এক প্রতিবন্ধী যুবককে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও একমাত্র উপার্জনের অবলম্বন ইজিবাইক ভাঙচুর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের চকভালি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সজল (২৮) বীরগ্রাম মধ্যপাড়ার রাজমিস্ত্রি আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সজল তার ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হন। দুপুরের দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে চকভালি গ্রামের একটি পাকা রাস্তা থেকে একদল দুর্বৃত্ত তাকে ইজিবাইকসহ তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও ইজিবাইক ভাঙচুর করা হয়।
এক ঘণ্টা পর দুর্বৃত্তরা তাকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বিশ্বাস্ত সূত্রে জানাগেছে, এ ঘটনায় আজ সোমবার (৩০ মাচ)  ইউনিয়ন বিএনপির এক নেতাসহ অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের পক্ষে থেকে থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হবে।

ঘটনার বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানান, অপহরণের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ