
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের ছানলা গ্রামে এক প্রেমিক যুগলকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে ছানলা গ্রামের একটি বাড়িতে গোপনে দেখা করতে আসে প্রেমিক। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তাহের ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক যুগলকে থানায় নিয়ে যান।
আটক যুবতী ছানলা গ্রামের মুসা কানার মেয়ে (১৮) এবং যুবক চেলো গ্রামের আবু সাইদের ছেলে মাছুম (১৮) বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার এসআই তাহের সংবাদ বুলেটিনকে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির ২৯০ ধারায় সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।




