
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ–এর উদ্যোগে পারিবারিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার ডুমুরপুকুর গ্রাম–এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, বিএনপি নেতা আজাদ, শফিকুল ইসলাম, মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।




