১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মালিপাড়া দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র কমিটির মতবিনিময় সভা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মালিপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদলা ইউনিয়ন জামায়াতের আমীর আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় ও সুদৃঢ় করার তাগিদ দেন।

মালিপাড়া ভোটকেন্দ্র কমিটির সভাপতি আব্দুর রউফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল লতিফ বাবু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক গাজীউর রহমান এবং মাদলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুল ইসলাম

বক্তারা কেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, মাঠপর্যায়ের কার্যক্রমকে গতিশীল করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ইউনিয়ন ও স্থানীয় নেতৃত্ববৃন্দসহ ভোটকেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ