১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নি’হত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাখপালা ওভার ব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজয় (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং শহরের কামারগাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিজয় নিজেই দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনায় বিষয়টি জেনে থানা পুলিশকে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এবং হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য অবগতি করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ